প্রোগ্রেস চেমিষ্ট এ্যান্ড ড্রাগিষ্ট অ্যাসোসিয়েশনের প্রথম মালদা জেলা সম্মেলন হয়ে গেল রবিবার। এদিন মালদা শহরের টাউন হলে আয়োজিত এই জেলা সম্মেলনে হাজির ছিলেন প্রাক্তন মন্ত্রী আবু নাসের খান চৌধুরী, তৃণমূলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন, বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার সহ সংগঠনের সদস্যরা। এই সভায় সংগঠনের নানান সুবিধা অসুবিধা গুলি তুলে ধরে আলোচনা করা হয়।
এবিষয়ে সংগঠনের রাজ্য সেক্রেটারি কৌশিক সারাদার বলেন, তারা ২০১১ সালে এই সংগঠন তৈরি করেছিলেন। কিন্তু তাদের সংগঠনের তরফে এই প্রথম জেলা সম্মেলন করা হল। এদিনের এই সম্মেলনে সংগঠনের সুবিধা ও সমস্যা গুলি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়।